আজ ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ভোলা জেলার উপজেলা ভিত্তিক বাছাই পর্বে বোরহানউদ্দিন উপজেলা থেকে দশটি বা তার অধিক প্রতিষ্ঠান থেকে প্রায় পঞ্চাশোর্ধ শিক্ষার্থী (৫ পারা গ্রুপ) প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
প্রত্যেক উপজেলায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে সাতজন প্রতিযোগীকে YES CARD প্রদান করে মূল পর্বের জন্য উত্তীর্ণ ঘোষণা করা হয়।
উক্ত প্রতিযোগিতায় দারুসসুন্নাত মডেল মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগ থেকে চারজন শিক্ষার্থী অংশগ্রহণ করে একজন শিক্ষার্থী মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ ইয়েস কার্ড পেয়ে মূল পর্বে উত্তীর্ণ হয়েছে।
জ্ঞাতব্য - এই প্রথমবারের মতো দারুসসুন্নাত মডেল মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগ থেকে কোন প্রতিযোগিতায় ছাত্ররা অংশগ্রহণ করেছে।

