দারুসসুন্নাত মডেল মাদ্রাসার সম্মানিত সভাপতি হুজুর আজ মজমেরহাট ফাযিল মাদ্রাসা থেকে বোরহানউদ্দিনের বাসায় ফেরার পথে এক অনাকাঙ্ক্ষিত অটো দুর্ঘটনার শিকার হন। এতে তাঁর হাতের কনুইয়ে ব্যথা লাগে এবং পায়ের বুড়ো আঙুলে চাপ লেগে ছেঁচে যায়। পাশাপাশি পায়ের গোড়ালিতেও ব্যথা পেয়েছেন।
ডাক্তার প্রাথমিক চিকিৎসা প্রদান করেছেন এবং তিন সপ্তাহ সম্পূর্ণ বেড রেস্টের পরামর্শ দিয়েছেন। আল্লাহ তাআলা অল্পের জন্য হুজুরকে বড় ধরনের বিপদ থেকে হেফাজত করেছেন—আলহামদুলিল্লাহ।
সবাই হুজুরের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং তাঁর নেক হায়াতকে কবুল করেন—আমিন।

