জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিকর্মের চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একাধিক পুরস্কার অর্জন করেছে দারুসসুন্নাত মডেল মাদ্রাসা। বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের এই সাফল্যে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে।
প্রতিযোগিতায় দারুসসুন্নাত মডেল মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে কৃতিত্বের স্বাক্ষর রাখে। দাখিল পর্যায়ের ‘ক’ গ্রুপের নজরুল সংগীত প্রতিযোগিতায় ৮ম শ্রেণির শিক্ষার্থী রাকিবুল ইসলাম সানি ২য় স্থান অর্জন করে। একই শিক্ষার্থী নজরুল রচিত হামদ-নাত প্রতিযোগিতায়ও ৩য় স্থান লাভ করে।
এ ছাড়া নজরুল ইসলাম রচিত হামদ-নাত প্রতিযোগিতায় দাখিল পর্যায়ের ‘খ’ গ্রুপে ৯ম শ্রেণির শিক্ষার্থী জিহাদুল ইসলাম ১ম স্থান অর্জন করে।
রচনা প্রতিযোগিতায় দাখিল পর্যায়ের ‘ক’ গ্রুপে ৮ম শ্রেণির শিক্ষার্থী আব্দুল কুদ্দুস বাইজিদ ৩য় স্থান অর্জন করে। পাশাপাশি নজরুল রচিত নাত প্রতিযোগিতায় ৩য় শ্রেণির শিক্ষার্থী আবি আব্দুল্লাহ মাহিম ৩য় স্থান এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় ৫ম শ্রেণির শিক্ষার্থী মো. আবু রায়হান ২য় স্থান অর্জন করে।
শিক্ষার্থীদের একাধিক ইভেন্টে এই সাফল্য দারুসসুন্নাত মডেল মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সাহিত্য, সংগীত, আবৃত্তি ও সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশের পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীতের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় আরও গভীর হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
দারুসসুন্নাত মডেল মাদ্রাসার পক্ষ থেকে প্রতিযোগিতায় বিজয়ী সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তাদের এ অর্জনের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকুক—এই প্রত্যাশা।

