ভর্তি বিজ্ঞপ্তি



 

প্রিয় অভিভাবক বৃন্দ 

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

ইলম ও আমল এই দুই আলোকশিখা নিয়েই গড়ে ওঠে একটি ছাত্রের পূর্ণাঙ্গ জীবন। ইলম হৃদয়কে আলো দেয়, আর আমল সেই আলোকে বাস্তব জীবনে প্রস্ফুটিত করে। আর তাই সন্তানদের ইলমে দৃঢ়তা ও আমলে পরিপূর্ণতা দিতে হলে প্রয়োজন একটি সুষ্ঠু পরিবেশ, নিবেদিত শিক্ষকগণ ও মানসম্মত মাদরাসা শিক্ষা।

রাসুল ﷺ বলেছেন:

“যার ইলম বাড়ে কিন্তু আমল বাড়ে না—সে আল্লাহ থেকে দূরে সরে যায়।” (তিরমিজি)

আমাদের লক্ষ্য সেই ইলমী প্রজন্ম তৈরি করা, যারা জ্ঞানেও অগ্রগামী, আমলেও সুদৃঢ়—যারা আগামী দিনের সমাজ ও উম্মাহর প্রকৃত সম্পদ।

????ইলম–আমলমুখী ছাত্র গঠনে আমাদের লক্ষ্য

ইলম শুধু মুখস্থের নয়; ইলম হলো নূর। আর আমল সেই নূরের সৌন্দর্য। তাই ছাত্রদের মধ্যে

 

✅নিয়মিত কুরআন তিলাওয়াত,

✅পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায়,

✅শিক্ষকদের প্রতি সম্মান,

✅নৈতিক চরিত্র গঠন,

✅পাঠে মনোযোগ ও সময়ের মূল্য—

 

এইসব বিষয়কে গুরুত্ব দিয়ে দ্বীপ জেলা ভোলায় দারুসসুন্নাত মডেল মাদরাসা দীর্ঘদিন ধরে ইলম-আমলের সেই আলোকবর্তিকা হয়ে কাজ করে যাচ্ছে।

২০২৬ শিক্ষাবর্ষে নুরানী নার্সারী থেকে দাখিল ১০ শ্রেণি পর্যন্ত ভর্তির কার্যক্রম চলমান রয়েছে।

????ভর্তি পরীক্ষা তারিখ

২৭ ডিসেম্বর ২০২৫ইং, শনিবার — বেলা ০৯.০০

 

তত্ত্বাবধানে 

আলহাজ্ব মাওলানা মোঃ ফয়জুল আলম 

অধ্যক্ষ, মজমের হাট ফাযিল মাদরাসা

সভাপতি, দারুসসুন্নাত মডেল মাদ্রাসা 

???? 01711-467065 

ভর্তি সংক্রান্ত যোগাযোগ

???? 01758-145888

???? 01968-229904

???? 01771-311741